| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা জেনারেল হাসপাতালে কূপ থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০৭:১০:০৩:পূর্বাহ্ন  |  ১০৭১ বার পঠিত
পাবনা জেনারেল হাসপাতালে কূপ থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত কূপ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) হাসপাতাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ম্যানহোলের ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যানহোল খুলে একটি মানব কঙ্কাল উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা ঝোপঝাড় পরিষ্কার ও ড্রেন সংস্কারের কাজ করছিলেন। এ সময় হাসপাতালের উত্তর পাশে রান্নাঘরের নিকটে সেফটি ট্যাংকের পাশের একটি পরিত্যক্ত কূপে পচা মানবদেহের অংশসহ কঙ্কাল দেখতে পান তারা। পরে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, কূপটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় সেখানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয় না এবং সাধারণত কেউ সেখানে যাতায়াতও করে না। কঙ্কালটি কীভাবে সেখানে এলো, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধারণা নেই।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, কঙ্কালটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, কঙ্কালটি অনেক আগের বলে ধারণা করা হচ্ছে। এটি চিকিৎসা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত পরিত্যক্ত কঙ্কাল হতে পারে, আবার কোনো ব্যক্তি দুর্ঘটনাবশত কূপে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেও থাকতে পারেন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কঙ্কালটির পরিচয়, লিঙ্গ, বয়স ও মৃত্যুর সময় নির্ধারণে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে বলে জানান তিনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪