| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৩:১৯:৫২:অপরাহ্ন  |  ৭৮১ বার পঠিত
নাটোরের লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন বিশ্বাসের ছেলে। বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝে-মধ্যেই পারিবারিক অশান্তি দেখা দিত। দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক বিরোধের জেরে অভিমানে ভেঙে পড়েন তিনি। বুধবার রাত সোয়া ১১টার দিকে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪