| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি-বিস্কুট বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৩:৫৪:৫৬:অপরাহ্ন  |  ৭০২ বার পঠিত
কোটচাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি-বিস্কুট বিতরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: এসএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র সাফদারপুরে অনুষ্ঠিত হওয়ায় কোটচাঁদপুরের এসডি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের পক্ষ থেকে নিরাপদ পানি ও বিস্কুট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এসডি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি খোন্দকার সিয়ামুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা পারভেজ তৌহিদুল ইমরান, সজিব হোসেনসহ অনেকে।

কলেজ ছাত্রদলের সভাপতি সিয়ামুর রহমান বলেন, “দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের এই গরমে তৃষ্ণা মেটাতে আমরা পানির ব্যবস্থা করেছি। বাংলাদেশ ছাত্রদল সবসময় মানুষের কল্যাণে পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।”

তীব্র গরমে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে এমন উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪