| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি অভিনেতা কিন্তু রাজনীতিতে নেমে অভিনয় করিনি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১২:২১:২০:অপরাহ্ন  |  ১৫০৩৭৫৯ বার পঠিত
আমি অভিনেতা কিন্তু রাজনীতিতে নেমে অভিনয় করিনি

রিপোর্টার্স ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থেকে রাজনীতির মঞ্চে এই রূপান্তরে অনেক দিন ধরেই আলোচনায় বিজয়। তবে এবার তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)–এর সমাবেশে দেওয়া তাঁর বক্তব্য যেন নতুন করে সেই বিতর্ককে উসকে দিল।

চেন্নাইয়ে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বিজয় স্পষ্ট ভাষায় জবাব দেন সমালোচকদের। বিজয়ের বক্তব্য, ‘হ্যাঁ, আমি একজন অভিনেতা এটা নতুন কিছু নয়। কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করিনি।

এই সংলাপটি শুধু উপস্থিত জনতার মধ্যে নয়, দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। দীর্ঘদিন ধরে বিরোধীরা বিজয়কে ‘শুধু অভিনেতা’ বলে খাটো করার চেষ্টা করেছে—বিজয়ের এই বক্তব্য যেন সেই সমালোচনার সরাসরি জবাব।

বিজয় এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, যাঁরা রাজনীতিতে থেকে নাটকের মতো আচরণ করেন, তাঁদের কি তাহলে ‘অভিনেতা-অভিনেত্রী’ বলা উচিত? এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা যেমন আছে, তেমনি রয়েছে একধরনের কটাক্ষও।

সমাবেশে শুধু রাজনৈতিক বক্তব্যই নয়, সাম্প্রতিক করুরের মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনাও তুলে ধরেন বিজয়। সেখানে প্রাণ হারানো মানুষের প্রতি শোক জানিয়ে তিনি প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন।

ভারতের রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। অতীতে এম জি রামান্দ্রান বা জয়ললিতার মতো ব্যক্তিত্বরা এই পথকে জনপ্রিয় করেছেন।

এদিকে থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪