| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল নিতে গিয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৯:২৪:০১:অপরাহ্ন  |  ৪৫৬ বার পঠিত
তেল নিতে গিয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার্স ডেস্ক: রাজশাহীতে ফিলিং স্টেশনে (পাম্পে) তেল নিতে গিয়ে বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। মৃত আলম বাকশৈল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী। 

জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) ভোররাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েছিলেন। সকালে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।

রোগীর স্বজনা জানিয়েছেন আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। ধারনা করা হচ্ছে, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪