| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ০৬:৫৪:২৭:পূর্বাহ্ন  |  ৫১২ বার পঠিত
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হামিম সরদার (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম ভাঙ্গা পৌর এলাকার পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে এবং সরকারি কেএম কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রদল নেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মালিগ্রাম বাজারের উদ্দেশ্যে রওনা হন হামিম। পথে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশমুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামিমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের ডাকে সাড়া না দিয়েই তাড়াহুড়ো করে বেরিয়েছিলেন তিনি।

স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪