| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমা আসলে হবে না, আমার এখন বয়স হয়েছে: অবন্তী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৩:৩৮:৪৭:অপরাহ্ন  |  ২৯৬ বার পঠিত
সিনেমা আসলে হবে না, আমার এখন বয়স হয়েছে: অবন্তী

বিনোদন ডেস্ক:  সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই পারফরম্যান্স এবং সিনেমা জগতে আসা না আসা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন অবন্তী।

ভাইয়ের বিয়েতে নাচ প্রসঙ্গে অবন্তী জানান, সেখানে কোনো পেশাদারিত্ব বা পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’

পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

দীর্ঘদিন ধরে সিয়াম-ভক্তদের মনে প্রশ্ন ছিল, অবন্তীকে কি কখনো বড় পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, ‘না, সিনেমা আসলে হবে না। আমার এখন বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড় পরিসরের বিষয়। অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তাছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না।’

তার কথায়, ‘আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ এই পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এই তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪