| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বারি জিরা-১ চাষে মাঠ দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৪:৫৩:৩১:অপরাহ্ন  |  ৩০৫ বার পঠিত
ভাঙ্গায় বারি জিরা-১ চাষে মাঠ দিবস পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বারি জিরা-১ চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে স্থানীয় শতাধিক কৃষিজীবী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল আলম।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রইচ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ওমর ফারুক।

উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানের সঞ্চালনায় সফল কৃষক অমিত কুমার দাসসহ অতিথিরা কৃষকদের মাঝে জিরা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, প্রান্তিক কৃষকেরা জিরা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪