| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৫:২৯:০৭:অপরাহ্ন  |  ২৫১ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ আরও অন্তত ১০ জনের অধিক।

বৃহস্পতিবার সকালে মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের, খালপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুীরর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত’র সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় এখনো উত্তেজনা থাকায় অধিক  পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪