| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে মাহমুদুর রহমানকে বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৮:০৫:৪৬:অপরাহ্ন  |  ৪১০ বার পঠিত
শেরপুরে মাহমুদুর রহমানকে বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বারহাট্টা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি উপজেলাটিকে বাল্যবিবাহমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দায়িত্বকালীন সময়ে ৫৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করেন এবং এ সাফল্যের জন্য পুরস্কারও অর্জন করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪