| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৮:১৩:৪০:অপরাহ্ন  |  ৪২৮ বার পঠিত
রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের নিউমার্কেট এলাকায় কাপ্তাই লেকের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুরে শহরের সোনালী ব্যাংকের পেছনের সিঁড়িঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আবদুল্লাহ তার এক বন্ধুর সঙ্গে নিউমার্কেটসংলগ্ন সিঁড়ি ঘাটে গোসল করতে নামে। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টার পর স্থানীয়রা শিশুটিকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দুপুর ১টা ২৫ মিনিটে তাকে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহ রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হ্যাপি মোড় এলাকার বাসিন্দা। তার পিতা মো. হাসান ও মাতা লাকী আক্তার।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, বর্তমানে মরদেহটি রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪