| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়ান গেমস বাছাইয়ে নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৫:০৮:১৫:অপরাহ্ন  |  ১৭৯ বার পঠিত
এশিয়ান গেমস বাছাইয়ে নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাই পর্বে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বৃহস্পতিবার অভিষেক ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপে-এর বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই ১১ মিনিটে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এক মিনিটের ব্যবধানে উজবেকিস্তান সমতা ফেরায়। এরপর ২৪ মিনিটে কনা আক্তার এবং ৪০ মিনিটে আইরিন আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। সেই ম্যাচে ভালো ফল করলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ আরও শক্ত হবে।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার রিয়া। আন্তর্জাতিক হকিতে এটি বাংলাদেশের নারী দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪