| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেলির ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৮:০০:০৩:অপরাহ্ন  |  ৪১৩ বার পঠিত
কেলির ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণীতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করে রাখে।

নতুন বলে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে হেনরি নিকোলসকে ৪ রানে ফেরান তিনি। মুস্তাফিজের বাউন্সে টপ এজ হয়ে বল যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। এতে ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।

এরপর উইল ইয়াং কিছুটা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। নাহিদ রানার লেংথ ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

৫৪ রানে ২ উইকেট হারানোর পর চাপ সামলানোর দায়িত্ব নেন অধিনায়ক টম ল্যাথাম। তবে তিনিও ব্যর্থ হন। মিরাজের অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন শরিফুল ইসলামের হাতে। ১৩ বলে মাত্র ৫ রান করেন তিনি।

৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে সেখান থেকে ইনিংস গড়ার চেষ্টা করছেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। বিশেষ করে কেলি ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ৬৮ বলে।

এই জুটির সৌজন্যে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। জয়ের জন্য এখনো তাদের প্রয়োজন ২৬ ওভারে ১৬৩ রান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪