| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপিতে ৫ কর্মকর্তা বদলি, ৩ থানায় নতুন ওসি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০০:০৫:৫৮:পূর্বাহ্ন  |  ৩৬১৪ বার পঠিত
ডিএমপিতে ৫ কর্মকর্তা বদলি, ৩ থানায় নতুন ওসি

স্টাফ রিপোর্টার: রাজধানীর আইনশৃঙ্খলা বাহিনীতে আংশিক রদবদল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, শ্যামপুর থানার ওসি এম এ রউফ খান ও রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোহাম্মদ নোমান হোসেনকে রূপনগর থানার ওসি, লাইনওয়ার মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির নির্দেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪