| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ২১:০৫:৩৭:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গোডাউন ও কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুটের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ব্যবসায়ী ও এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান বলেন, আমাদের আগুন নেভানোর কাজ চলছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪