| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ২৩:২৫:৩৯:অপরাহ্ন  |  ৬৮২ বার পঠিত
মেহেরপুরে জমি নিয়ে বিরোধে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলায় জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শিশিরপাড়া-টেঙ্গারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জাহিদুল, আকবর ও বেদেনা খাতুন। তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত বেদেনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বদু মিয়ার মালিকানাধীন প্রায় ৭ বিঘা জমির একটি পরিত্যক্ত ফার্মে মহিদুল পরিবারসহ বসবাস করে জমিটি দেখভাল করতেন। সম্প্রতি জমিটি প্লট আকারে বিক্রি শুরু করলে সেখানে বসবাসকারী রশিদুল ও বকুল পাশের জমি বিক্রি না করার হুমকি দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, রশিদুল, বকুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র—দা, কুড়াল, শাবল ও লাঠি নিয়ে মহিদুলের স্বজনদের ওপর হামলা চালায়। এতে জাহিদুল, আকবর ও বেদেনা খাতুন গুরুতর আহত হন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জাহিদুলের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে এবং তার বাম হাত ভেঙে গেছে। আকবরের মাথায় ৮টি এবং বেদেনা খাতুনের মাথায় ২২টি সেলাই দেওয়া হয়েছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪