| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় আগুনে ২০ দোকান পুড়ল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ০২:৩৩:৩৮:পূর্বাহ্ন  |  ৮৩৫৩৪৮ বার পঠিত
ফতুল্লায় আগুনে ২০ দোকান পুড়ল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, চায়ের দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর ও শিবু মার্কেট এলাকা থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ঢাকা থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ১০ মিনিটে। এরপরও দাহ্য পদার্থ থাকায় থেমে থেমে আগুন জ্বলতে থাকায় ডাম্পিং কার্যক্রম চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঝুটের গুদাম ছাড়াও একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানসহ অন্তত ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নাজুমুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয় এবং চারদিক থেকে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪