| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৫:৪৩:৩০:অপরাহ্ন  |  ৭৪৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার একটি দল রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর (ইলিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর দেহ তল্লাশি করে একটি জিপার প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ৮২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৮ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. শফিউল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই ইমদাদুর রহমান, এএসআই নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪