| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘রহস্যময়’ সুড়ঙ্গটি কিসের! ভেতরে মিলেছে বিছানা–বালিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৭:১৮:৫৭:অপরাহ্ন  |  ৫৫১ বার পঠিত
‘রহস্যময়’ সুড়ঙ্গটি কিসের! ভেতরে মিলেছে বিছানা–বালিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের একটি বাগানে এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। সুড়ঙ্গটির ভেতরে তিন থেকে চারজন একসঙ্গে অবস্থান করতে পারতেন। প্রবেশমুখে বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি ঢাকনা থাকায় বাইরে থেকে কিছু বোঝা যেত না। একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন সাহা নামের এক যুবক তার সহযোগীদের নিয়ে সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে এখানে নিয়মিত বসতেন। তিনি এখানে নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

সুজন সাহার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুড়ঙ্গটি তার স্বামী তৈরি করেছিলেন। তবে সেখানে মাদক সেবন করা হতো কি না, তা তিনি জানেন না।

জানতে চাইলে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি সুড়ঙ্গটির বিষয়ে জেনেছেন। এটি যিনি তৈরি করেছিলেন তিনি নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের সুবিধার্থেই তিনি বাগানের ভেতরে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করেছিলেন।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করেছে। স্থানীয় বাসিন্দারা সেখানে মাদক সেবন করা হতো বলে অভিযোগ করেছেন। পরে মাদক সেবন রোধে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪