| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি: নুসরাত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৭:২০:৩১:অপরাহ্ন  |  ৫১২ বার পঠিত
অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি: নুসরাত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েও নিজের অবস্থানে দৃঢ় রয়েছেন নুসরাত জাহান।

ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তলব পাওয়ার পর গত বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এরপর থেকেই নেটিজেনদের ট্রোলিং ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।

রেশন দুর্নীতি থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংক্রান্ত আর্থিক অনিয়ম বিভিন্ন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার উঠে আসছে তার নাম। এমনকি ব্যক্তিগত জীবন ও অতীতের বিতর্ক নিয়েও চলছে সমালোচনা।

তবে এসব কিছুর মধ্যেও দমে যাননি নুসরাত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করে ভিন্ন বার্তা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি, যতক্ষণ না আমরা সত্যের কাছে পৌঁছাই।”

একই সঙ্গে সমালোচকদের উদ্দেশেও পরোক্ষ বার্তা দেন তিনি। এর আগেও একাধিকবার নুসরাত জাহান জানিয়েছেন, ট্রোলিং বা নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না।

তদন্ত ও বিতর্কের মাঝেও নিজের অবস্থান ধরে রেখে ব্যক্তিগত দৃঢ়তার বার্তাই দিয়েছেন এই অভিনেত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪