| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলের রেললাইনে মা-ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৮:২০:৫১:অপরাহ্ন  |  ৩৩৯ বার পঠিত
নড়াইলের রেললাইনে মা-ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের নড়াইল পৌরসভা এলাকার বরাশুলা রেল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। 

দূর্ঘটনায় নিহতরা হলেন, পলি বেগম(২৫) ও তার ছেলে ফুরকান ভূইয়া (দেড় বছর) । নিহত পলি বেগম উপজেলার মূলদাইড় গ্রামের নূর ইসলামের স্ত্রী এবং লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের আলম শেখের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. কামরুজ্জামান দূর্ঘটনা মা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে বরাশুলা এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের ওপর দিয়ে তার শিশু ফুরকানকে কোলে নিয়ে হাটাহাটি করছিলেন পলি। সকাল পৌনে ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১ টার দিকে নড়াইলের বরাশুলা রেল সেতুর পূর্বদিকে পৌঁছায়। ট্রেনটি দূর থেকে বারংবার হুইসেল দিয়ে গতি কমালেও রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা পলি ও তার কোলের বাচ্চার ধাক্কা লাগে। এসময় ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পলি। আর তার কোলে থাকা শিশুটি ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে যায়। এসময় স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, চা দোকানী রিপনের কাছে সময় জানতে চান ওই নারী। এর কিছুক্ষণ পর ট্রেন দূর থেকে হুইসেল দিলেও পলি তার সন্তানকে কোলে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। 

নিহত পলির ফুফু শাশুড়ীর দাবি, সাড়ে তিন বছর আগে পলির প্রথম সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই মারা যায়। প্রথম সন্তান জন্মদানেরর সময় অসুস্থ হয়ে সে ৬ দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলো। সেই থেকেই পলির মানসিক সমস্যা শুরু হয়। শনিবার সকালে ভাত খেয়ে ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পেয়েছি। তার ছোট্ট ছেলেটিকে  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে খবর দেওয়া হয়েছে রেল পুলিশকে ৷ 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪