| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:১৫:৪৭:অপরাহ্ন  |  ১২৯৪২ বার পঠিত
আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

স্টাফ রিপোর্টার: গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান। তবে এই প্রতিযোগিতার মঞ্চে ধৈর্য আর লড়াকু মানসিকতা নিয়ে দীর্ঘ দেড় দশক ধরে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন বিদ্যা সিনহা মিম। চ্যালেঞ্জ জয় করে শোবিজে কাজ করে যাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন।

নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’

মিম মনে করেন ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’

প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে এবং কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে না এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪