| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপু‌রে পূর্ব বিরোধের জেরে গণমাধ‌্যমকর্মী‌কে জখম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:৪৮:০৩:অপরাহ্ন  |  ১৪৫১ বার পঠিত
মাদারীপু‌রে পূর্ব বিরোধের জেরে গণমাধ‌্যমকর্মী‌কে জখম

মাদারীপুর প্রতি‌নি‌ধি: জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে মাদারীপু‌রের ডাসার উপ‌জেলার গোপালপুর ইউনিয়‌নের ধ্ব‌জি গ্রা‌মে গণমাধ‌্যমকর্মী আব্দুর রহমান সরদার ও তার স্ত্রী সা‌দিয়া বেগম‌কে কু‌পি‌য়ে মারাত্মকভা‌বে জখম ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন। এঘটনার বিচা‌রের দা‌বি‌তে শ‌নিবার (২৫ এপ্রিল) বি‌কে‌লে সংবাদ স‌ম্মেলন ক‌রে বিচার দা‌বি ক‌রে‌ছেন তার প‌রিবার।

জানা যায়, ডাসা‌রের ধ্ব‌জি গ্রা‌মের আব্দুল হক সরদার ও তার ছে‌লে আব্দুর রহমান সরদারের সাথে পাশ্বব‌র্তি রাকিব সরদার ও শামসু সরদার‌দের সাথে দীর্ঘ দিন যাবত জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চ‌লে আস‌ছি‌লো। তারই জে‌রে প্রতিপ‌ক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপু‌রে আব্দুর রহমা‌নের জমির উপর রোপিত বিভিন্ন প্রকার গাছপালা কেটে ফেলে। 

এঘটনার প্রতিবা‌দ কর‌লে প্রতিপ‌ক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে আব্দুর রহমা‌নের উপর আক্রমণ চালায়। এসময় আব্দুর রহমান সরদারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার স্ত্রী সাদিয়া বেগমকে মারধর করে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তা‌দের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প‌রে ডাসার থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রেন। 

সংবাদ স‌ম্মেল‌নে আব্দুল হক সরদার জানান, আমার ছে‌লে‌কে হত‌্যার উদ্দে‌শ্যে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে প্রতিপক্ষ। কিন্তু ঘটনার দুই দিন পার হ‌লেও এখ‌নো মামলা নেয়‌নি পু‌লিশ। আশা ক‌রি দ্রুত মামলা নি‌য়ে আসামিদের গ্রেপ্তার কর‌বে পু‌লিশ। 

এব‌্যাপা‌রে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ত‌রিকুল ইসলাম ব‌লেন, বিষয়‌টি জানার প‌রে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। মামলার প্রক্রিয়া চল‌ছে। 

উল্লেখ‌্য, আব্দর রহমান আগে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতি‌নি‌ধির ক্যামেরাপারসন ছিলেন। এখন একটা অনলাইন পত্রিকায় কাজ করেছেন। তি‌নি ডাসার উপ‌জেলা রি‌পোর্টাস ইউনি‌টির কার্যকরী সদস‌্য। ত‌বে প্রতিপ‌ক্ষের লোকজন কারো বক্তব‌্য পাওয়া যায়‌নি। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪