| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২০:৫৫:১২:অপরাহ্ন  |  ১৩৭৮ বার পঠিত
অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম হোসেন (১৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া পৌর সভায় ২ নং ওয়ার্ডের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নাঈম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাঙ্গলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি অভয়নগরের নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ীর ভাড়াটিয়া ছিলেন।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নাঈম নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ঘাটশ্রমিক হিসেবে কর্মরত ছিল। কাজের সুবাদে পাঁচকবর এলাকায় বাবা-মার সাথে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। গত বৃহস্পতিবার তাকে একা রেখে বাবা-মা গ্রামের বাড়িতে যান। শুক্রবার যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। শনিবার দুপুর ১২টার দিকে দরজা ভেঙে  গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪