| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহের খেলাধূলার গৌরবময় সোনালী অতীত ফিরিয়ে আনতে হবে- এমপি ওয়াহিদ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ২১:৪৮:১৭:অপরাহ্ন  |  ১১২০ বার পঠিত
ময়মনসিংহের খেলাধূলার গৌরবময় সোনালী অতীত ফিরিয়ে আনতে হবে- এমপি ওয়াহিদ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব ময়মনসিংহ এর আয়োজনে ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

শনিবার (২৫এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ক্রীড়া অঙ্গনে একসময় ময়মনসিংহের সুনাম ছিলো গৌরবময়। বর্তমানে ক্রীড়া অঙ্গনে ময়মনসিংহের সেই সুনাম হারিয়ে গেছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান খেলাধূলা আয়োজনে জন্য নিদের্শনা  দিয়েছেন এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলাধূলায় শিশুদের মনোনিবেশ করতে আহবান জানান। আমরা সেই নির্দেশনা অনুযায়ীই বিভিন্ন সময়ে বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার আয়োজন করছি এবং গ্রামীণ খেলা ফিরিয়ে এনেছি। আমরা খেলাধূলার মাধ্যমে  ক্রীড়া অঙ্গনে ময়মনসিংহের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে চাই এজন্য সকলের সহযোগিতা প্রয়োজ।  

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সদস্য এনামূল আকন্দ লিটন। ক্রীড়া উৎসবে ছোট - বড় সকলের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় এবং গ্রামীণ খেলা ( অন্ধের হাঁড়ি ভাঙা)  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খেলোয়াড়রা এবং আনন্দ উপভোগ করেন দর্শকরা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪