| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবার বিরুদ্ধে অভিযোগে কোনো সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৫:৩৮:২৯:অপরাহ্ন  |  ১৫৩৮ বার পঠিত
বাবার বিরুদ্ধে অভিযোগে কোনো সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায় আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

রোববার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, বাবার গ্রেপ্তারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন কল ও বার্তা পাচ্ছেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাবা দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি দীর্ঘ ১০-১২ বছর ধরে মিডিয়াতে কাজ করছি এবং নিজের ক্যারিয়ার ও জীবনের ব্যয় নিজেই বহন করে আসছি।

তিনি আরও বলেন, বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রডাকশন হাউসের মালিকানার সঙ্গেও যুক্ত নন বলেও স্পষ্ট করেন পূজা চেরি।

পরিবারের সদস্য হওয়ার কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতই এর সঠিক সিদ্ধান্ত নেবে।

ফেসবুক পোস্টের শেষে পূজা চেরি অনুরোধ জানান, তাকে যেন এই স্পর্শকাতর বিষয়টির সঙ্গে জড়ানো না হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪