| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৬:৩৪:৫৯:অপরাহ্ন  |  ১৭০৯ বার পঠিত
ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

 চাঁদপুর প্রতিনিধি: গোসল করতে নেমে ডাকাতিয়া নদীতে নিখোঁজ চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ওই ইমামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ফরে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে।শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগ সময়ে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ।

সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে উনার জুতা, সাবান, লুঙ্গী, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও উনাকে খুঁজে পাননি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার ৫.৪০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আজ রোববার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়। 

এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইমামের নামাজে জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইমাম পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪