| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অটো চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৬:৪৩:৫১:অপরাহ্ন  |  ১৬০১ বার পঠিত
অটো চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৬এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং পাশাপাশি মেকানিকের কাজও করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন বাবুল হোসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মোছা. হুসনিয়ারা আক্তার জানান, প্রতিদিনের মতো আজও আমার স্বামী বাসায় অটোরিকশা চার্জে দিতে গিয়েছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪