| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব, সহযাত্রীর ঘুসিতে নিহত ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৬:৫৯:০১:অপরাহ্ন  |  ১৩৭৪ বার পঠিত
নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব, সহযাত্রীর ঘুসিতে নিহত ১

রিপোর্টার্স ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসার জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে সহযাত্রীর কিল-ঘুসিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ স্থানীয় বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া নৌকায় তার মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে মনুবাবুর নৌকাঘাট থেকে রওনা হচ্ছিলেন। এ সময় নৌকায় বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে বগডহর গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে তর্ক হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁ'র কিল-ঘুসিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪