রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার জুতাপেটার ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুর্গাপুরে উপজেলার দাওকান্দি সরকারি কলেজ পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আসাদুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে ওই শিক্ষককে সমায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজশিক্ষক আলেয়া খাতুন হীরাকে স্থানীয় এক বিএনপি নেতার জুতাপেটা করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রিপোর্টার্স২৪/ধ্রুব