| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করায় অপহরণ ও হত্যার হুমকি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০০:৩৬:৪৮:পূর্বাহ্ন  |  ১৬৩৯ বার পঠিত
বিয়ে করায় অপহরণ ও হত্যার হুমকি

বাগেরহাট প্রতিনিধি: প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তুসি জানান, ২০২৫ সালের ১৮ জুন পারিবারিক সম্মতি ছাড়াই ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী রাহাতকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই তার ভাই শেখ মাহামুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ ১৫–২০ জন তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন।

তিনি অভিযোগ করেন, একাধিকবার তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তুসির ভাষ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল রাত প্রায় ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন-এর বারুইডাঙ্গা এলাকায় তার নানা শ্বশুর সৈয়দ সাহাদাৎ আলীর বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে হামলার চেষ্টা চালায়। এ সময় তাকে তুলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।

সংবাদ সম্মেলনে তুসি ও তার স্বামী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তুসি বলেন, আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। নিজেদের পছন্দে বিয়ে করার অধিকার আমাদের আছে। কিন্তু এরপরও আমাদের ওপর অব্যাহত হুমকি ও ভয়ভীতি চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪