| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা মারধর করলেন পুলিশ কনস্টেবলকে, আটক ৩

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০২:০৯:০৭:পূর্বাহ্ন  |  ১৫৭৩ বার পঠিত
বিএনপি নেতা মারধর করলেন পুলিশ কনস্টেবলকে, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার রহনপুর এলাকার খয়রাবাদে রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার গাড়িচালক কনস্টেবল শওকত একটি সরকারি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে স্টেশনের মালিক আব্দুল্লাহ আল রায়হান তাকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে পেটান বলে অভিযোগ।

অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান স্থানীয় বিএনপির নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শওকতকে উদ্ধার করেন। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত রায়হানের বক্তব্য পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪