| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান শিক্ষক শ্লীলতাহানির অভিযোগে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৪:৩৬:১৪:পূর্বাহ্ন  |  ১৩৪৫ বার পঠিত
প্রধান শিক্ষক শ্লীলতাহানির অভিযোগে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হবিবর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে আটক করে।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়া এক শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধান শিক্ষক শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।

এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষিককে অবরুদ্ধ করে রাখেন। পরে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগ শোনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। একই দাবি জানিয়েছেন স্থানীয়রাও।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁকে উদ্ধার করে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএনও রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হবে। পাশাপাশি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪