| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাকে শিলপাটার আঘাতে হত্যা, বাকপ্রতিবন্ধী ছেলে আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ০৮:৪৬:১৪:পূর্বাহ্ন  |  ১৯৮১ বার পঠিত
মাকে শিলপাটার আঘাতে হত্যা, বাকপ্রতিবন্ধী ছেলে আটক

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ মাকে শিলপাটার শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে এক বাকপ্রতিবন্ধী ছেলে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শহীদা বেগম (৫৫) ওই এলাকার মৃত শরিফুল হুদা ওরফে স্টারের স্ত্রী। ঘটনার পর তার ছেলে আরিফুল হুদা (৩৮)কে আটক করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আরিফুল তার মা ও পরিবারের সদস্যদের ওপর আক্রমণাত্মক আচরণ করতেন। প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করতেন; না দিলে মারধর করতেন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রীও প্রায় এক মাস আগে তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই আরিফুল আরও উত্তেজিত ও অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঝে মধ্যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার রাতে বাড়িতে মা ও ছেলে ছাড়া আর কেউ ছিলেন না। কোনো এক বিষয় নিয়ে তর্কের জেরে ক্ষিপ্ত হয়ে ঘরের দাওয়ায় থাকা শিলপাটার ভারী শিল দিয়ে শহীদা বেগমের মাথায় উপর্যুপরি আঘাত করেন আরিফুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশে খবর দেন। নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, “লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, আরিফুল বাকপ্রতিবন্ধী হলেও পরিস্থিতি বুঝতে সক্ষম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ, স্ত্রীর চলে যাওয়া এবং দীর্ঘদিনের মানসিক ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪