| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয় বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ: দুজনকে যৌন নিপীড়ন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৮:০৩:২৩:অপরাহ্ন  |  ৮৫২ বার পঠিত
নয় বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ: দুজনকে যৌন নিপীড়ন

রিপোর্টার্স ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অন্য দুই শিশুকেও বিবস্ত্র করা হয়। পরে তিন শিশুকে ১শ টাকা করে দেওয়ার চেষ্টা করে সজীব (২৪) নামে এক যুবক।

এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার একমাত্র আসামি সজীব শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। নির্যাতিত শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

নির্যাতিত শিশুটির মা বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে পরিবারের কেউ ছিল না।

এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয়। প্রথমে হাত-পা বেঁধে তিন শিশুকেই বিবস্ত্র করে যৌন নীপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের পর তিন শিশুকে ৩শ টাকা দেয় এবং ভয়ভীতি দেখায়। তবে তিন শিশু টাকা না নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়।

নির্যাতিত শিশুদের অভিভাবক বিষয়টি এলাকার প্রধানদের অবগত করলে রোববার (২৬ এপ্রিল) সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে সালিশ বৈঠকে অভিযুক্ত সজীব ও তার বাবা উপস্থিত না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী।

বিষয়টি জানতে পেরে রোববার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালিশ বৈঠক পণ্ড করে দেয়। ওদিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারণে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ার কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এক শিশুকে ধর্ষণের পাশাপাশি আরও দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪