| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৮:৩২:০২:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ আটক ১

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ মো. মঙ্গল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাকে আটক করা হয়। সে একই এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ চিলমারী বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মঙ্গল মোল্লা (৪৮) কে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে হতে ১টি ওয়ান শুটার গান, ২টি হাতবোমা ও ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে তাকে সোমবার (২৭এপ্রিল) দুপুরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় মামলা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সুত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪