| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুর উদ্যোগে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৯:৫৮:৫৮:অপরাহ্ন  |  ৯৬৫ বার পঠিত
রাকসুর উদ্যোগে ফার্স্ট এইড বক্স বিতরণ ও প্রশিক্ষণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'ফার্স্ট এইড বক্স' বিতরণ ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসুর নিজস্ব কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল (ছেলে ও মেয়ে), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেসিয়াম এবং স্টেডিয়ামে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর এ উদ্যোগের মাধ্যমে জরুরি মুহূর্তে শিক্ষার্থীরা তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাবে। অনেক সময় গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে এই প্রাথমিক চিকিৎসা তাদের জন্য সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন,  এই প্রাথমিক চিকিৎসা বক্স বড় কোনো চিকিৎসার বিকল্প না হলেও হঠাৎ অসুস্থতায় তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে। এ প্রেক্ষাপটে আপাতত একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে।

রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর এজিএস এসএম সালমান সাব্বির, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতাকর্মী।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪