| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পাখি ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২০:১২:৫৭:অপরাহ্ন  |  ৮৮১ বার পঠিত
কুষ্টিয়ায় পাখি ভ্যানের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ইছান আব্দুল্লাহ (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের রাজিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছান উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে। তিনি রাজিনাথপুরের তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার সময় ভ্যান থেকে নামার পর ইছান দৌড়ে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইছান। পরে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪