| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় সুপ্রীম সীডের হীরা-২১ ধানের মেগা মাঠ দিবস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ২০:১৭:০৫:অপরাহ্ন  |  ৮৫৪ বার পঠিত
দাগনভূঞায় সুপ্রীম সীডের হীরা-২১ ধানের মেগা মাঠ দিবস

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় শতাধিক কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের হীরা-২১ জাতের ধানের মেগা মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কোম্পানীর পরিবেশক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ও সুপ্রীম সীড কোম্পানীর এআরএম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের জোনাল ম্যানেজার মোঃ এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ এমদাদুল হক, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সিনিয়র সেলস অফিসার সাদ্দাম হোসেন, কৃষক নজির আহাম্মদ ও কৃষক নূরুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা হীরা-২১ ধানের বৈশিষ্ট্য কৃষকদের মাঝে তুলে ধরে বলেন, এটি ১৩৫-১৪০ দিন জীবনকালের একটি উচ্চ ফলনশীল, চিকন ও মজবুত কাণ্ডযুক্ত জাত। এই ধানের শীষ লম্বা এবং সহজে হেলে না, যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কার্যকরী কুশির সংখ্যা বেশী। অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম। হীরা-২১ এর মত উন্নত জাতের ফলে দেশে বোরো মৌসুমে চালের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও হীরা-২১ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরা হয়। এরপর কৃষকদের নিয়ে ধানের জমি পরিদর্শন ও ভালো ফলন পেতে বেশ কিছু পরামর্শ দেন সুপ্রীম সীডের কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪