| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৫:৪১:১১:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনা রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় জানায়, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার ‘আকমল ভিলা’ মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা।এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী মোজাহারুল কয়েল চাইলে শিশু মেয়েকে কয়েল দিয়ে পাঠিয়ে দেন মা। এসময় অভিযুক্ত মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালালে সে চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে। এ সময় অভিযুক্ত মোজাহারুল সেখান থেকে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তের শাস্তির দাবিতে জড়ো হন। পরে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের দাশ পাড়া এলাকা থেকে অভিযুক্ত মোজাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোজাহারুল ইসলাম (৪১) ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়ার আব্দুস সামাদের ছেলে । তিনি আকমল ভিলা মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোজাহারুল নিজের অপরাধ স্বীকার করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হচ্ছে।’

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪