| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় নানা কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৬:১২:২৯:অপরাহ্ন  |  ৩১৬ বার পঠিত
নেত্রকোণায় নানা কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানে নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, নেত্রকোণার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুনজুরী।

পরে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ জেলা জজ আদালতের বিচারক, আইনজীবী ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়ায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে পাবলিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪