| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মেয়াদ ছাড়া ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরি করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৬:৩৩:২৬:অপরাহ্ন  |  ২৬৫ বার পঠিত
চাঁদপুরে মেয়াদ ছাড়া ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরি করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন,  মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল  তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শহরের ৫নম্বর  ঘাট স্ট্যান্ড রোড  এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে চায়না ভ্যারাইটি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো: খোকন সরকার  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪