তারাকান্দা প্রতিনিধি: বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচার্রস এসোসিয়েশন (বামা) এবং মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিয়ন্ত্রণে উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে আয়ুর্বেদিক ঔষধের গুণগত মান পণ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার (২৮এপ্রিল) নগরীর দুর্গাবাড়ি এলাকায় গ্রীন পার্ক রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি'র বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, উৎপাদিত পণ্য সবার আগে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিজে ,পরিবার ও নিকটতম লোকদের নিকট মার্কেটিং করতে হবে। প্রত্যেক পেশায় জনগণের আস্থা তৈরি করা আপনার বড় কাজ। উন্নত সুপরিকল্পিত সুশৃংখল একটি নগরী গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জনের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা জনাব ডা. মো.শাহজাহান কবির, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বামার সাধারণ সম্পাদক জনাব মো. একরামুল হক খান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বামার নির্বাহী সদস্য প্রিন্সিপাল আব্দুর রব খান, অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজের অধ্যাপক অবসরপ্রাপ্ত আশিষ রায় ও (বিপিসি) এর সহকারি পরিচালক ফাতেমা বিনতে রহমান এবং ময়মনসিংহ ইউনানী কলেজের প্রভাষক অপূর্ব ঘোষাল।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাপ্তি ল্যাবরেটরীজ আয়ূ এর স্বত্বাধিকারী ও বামা এর সাংগঠনিক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ময়মনসিংহ ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কোয়ালিফাইড ব্যক্তি বর্গ ও শিল্প মালিকগন সহ অন্যান্য উপস্থিত ছিলেন
রিপোর্টার্স২৪/মিতু