| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ২১:২৪:৫০:অপরাহ্ন  |  ৫১৬ বার পঠিত
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীমের (৬৫) হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেয়া হয়  দাবি পরিবারের। গ্রেপ্তার শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে আমরা শনাক্ত করেছি। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। 

আটক শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকের সাথে সেও দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?’। এটা কেমন বিচার।

এর আগে, গত রবিবার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে  কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান ও পীর আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪