| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার তিন প্যাকেট খাতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ২১:৫৩:৫২:অপরাহ্ন  |  ৪৪৮ বার পঠিত
রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার তিন প্যাকেট খাতা

রিপোর্টার্স ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা।  রোববার (২৬ এপ্রিল) রাস্তার পাশ থেকে পাওয়া খাতা  মঙ্গলবার (২৮ এপ্রিল) শিবপুর থানায় জমা দেওয়া হয়। শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) বিকেল তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজের কাছে রাস্তার পাশে তিন প্যাকেট খাতা পড়ে থাকতে দেখেন একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া। এ সময় রাহিম মিয়া খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। পরেরদিন সোমবার বিকেলে প্রতিবেশী এক ভাইকে দেখালে তিনি খাতাগুলো এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত করেন। 

পরে মঙ্গলবার (২৮এপ্রিল) রহিম নিজে শিবপুর মডেল থানায় যোগাযোগ করে খাতাগুলো জমা দেয়। 

রহিম মিয়া জানান, রোববার বাড়ি আসার পথে বিকেলে রাস্তায় প্যাকেট করা বান্ডেল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখিয়ে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। ভাইয়ের পরামর্শ মতে আমি খাতাগুলো অক্ষত অবস্থায় থানায় জমা দিয়েছি। 

শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ জানান, খাতাগুলো রহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনও স্যারকে জানাই। ইউএনও ও ওসি স্যারের উপস্থিতিতে পুনরায় সিলগালা করে  খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেই। সিলগালা করা তিনটি প্যাকেটে ২৬ এপ্রিল রোববারের  এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল। এই খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের  কালীগঞ্জ উপজেলা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ছিল।

খাতাগুলো পোস্ট অফিসে রানারের মাধ্যমে ভৈরব পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে রানারের ভ্যানগাড়ির পেছন থেকে রাস্তায় পড়ে যায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আরো খোঁজ নেওয়া হচ্ছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। খাতাগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪