| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৬:৪৭:০৭:অপরাহ্ন  |  ৮২৩ বার পঠিত
মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শিপন (২২) উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

‎বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে শিপন বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য মেঘনা নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তার পায়ে জালের রশি পেঁচিয়ে গেলে তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয় ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎নিহত শিপন জীবিকার তাগিদে নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করে বিক্রি করতেন। মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজ হওয়ার তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪