| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা, জানালেন কারণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৭:৩০:৪৩:অপরাহ্ন  |  ৫৮৪ বার পঠিত
বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা, জানালেন কারণ

বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউড দুই অঙ্গনেই সাফল্যের শিখরে পৌঁছানো প্রিয়াঙ্কা চোপড়া নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা আবারও প্রকাশ করেছেন। শৈশবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বর্ণবিদ্বেষ ও মানসিক চাপের কারণে তাকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা নিয়েই তিনি খোলামেলা কথা বলেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নতুন স্কুলে প্রথম দিকে তিনি ভীষণ অস্বস্তিতে থাকতেন। সহপাঠীদের সঙ্গে মিশতে না পারা এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তিনি বলেন, আমি এতটাই নার্ভাস ছিলাম যে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতাম। কীভাবে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার নিতে হয়, সেটাও জানতাম না। তাই ভেন্ডিং মেশিন থেকে খাবার কিনে দ্রুত বাথরুমে গিয়ে খেয়ে নিতাম।

অভিনেত্রী আরও জানান, সে সময় তাকে তার গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। সহপাঠীদের কেউ কেউ তাকে অবমাননাকর নামে ডাকত, যা তার মনে গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে গিয়ে তিনি নিজেকেই বারবার প্রশ্ন করতেন এবং অনেক সময় নিজেকে ‘বাইরের মানুষ’ মনে হতো। এমনকি সামাজিক আচরণ ও পারিবারিক সংস্কৃতি নিয়েও তাকে নানা ব্যাখ্যা দিতে হতো।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেন প্রিয়াঙ্কা চোপড়া। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান এবং নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সফল একজন অভিনেত্রী ও অনুপ্রেরণার প্রতীক।

কর্মজীবনে ব্যস্ত এই তারকা আবারও ফিরছেন ভারতীয় সিনেমায়। বারাণসী সিনেমায় তাকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে ‘মন্দাকিনী’ চরিত্রে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

এছাড়া ২০২৬ সালে জ্যাক এফরনের সঙ্গে তার কমেডি চলচ্চিত্র জাজমেন্ট ডে মুক্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ‘আমরি’ এবং ‘হুইটল’ সিরিজ নিয়েও কাজ করছেন এই আন্তর্জাতিক তারকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪