| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ নারী ও শিশু গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৮:২১:১১:অপরাহ্ন  |  ১০০৩ বার পঠিত
বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ নারী ও শিশু গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক:  রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ লাকি আক্তার (৩৪) ও একজন শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বুধবার (২৯এপ্রিল) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন শিশুকে গ্রেপ্তার করে সিটিটিসি স্পেশাল অ্যাকশনের একটি দল।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলযোগে গাঁজা ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪