| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ঔষধি গ্রামে অবৈধ পুকুর খননে অভিযান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৯:১৪:৪২:অপরাহ্ন  |  ৫৫৮ বার পঠিত
নাটোরে ঔষধি গ্রামে অবৈধ পুকুর খননে অভিযান

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ওষুধী গ্রামে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে আনুমানিক ১১টা থেকে ১২টা পর্যন্ত আমিরগঞ্জ বাজারের পাশ থেকে প্রায় ২০০ গজ দূরে মসজিদ ও গোরস্থানের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ভেকু (খননযন্ত্র) এর বিভিন্ন মালামাল বিনষ্ট করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক করিম হাজি মারা গেছেন। বর্তমানে তার তিন মেয়ে ওই জমিতে এলাকায় ক্ষমতাসীন দলের নেতা মোঃ আশরাফুল ও শাহীন সহ বেশ কয়েকজন এ অবৈধ পুকুর খনন কার্যক্রম পরিচালনা করছে।

ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ও মাটি খেকোদের বিরুদ্ধে , যারা মাটি বিক্রয় করেছে তাদের শাস্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধিগ্রামের ঔষধি জমি নষ্ট করে যারা অবৈধ ভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বক্ষণিক কঠোরভাবে অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪