| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ প্রতিরোধে ইউএনও’র অভিযান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৯:২৩:০৮:অপরাহ্ন  |  ৪৭৮ বার পঠিত
রাজবাড়ী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ প্রতিরোধে ইউএনও’র অভিযান

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ প্রথা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাইকার ও আড়তদারদের ‘ধলতা’ গ্রহণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে কৃষকদেরও ‘ধলতা’ না দিতে উৎসাহিত করা হয়, যাতে ন্যায্য দামে, সঠিক ওজনে পণ্য বিক্রি করতে পারেন তারা।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর, সরকারের জারি করা নির্দেশনার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ, আলুসহ কৃষিপণ্য ক্রয় বিক্রয় সময় কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ নামে অতিরিক্ত পণ্য আদায় করে থাকেন। এতে ৪০ কেজি পণ্যের দামে ৪২ কেজি থেকে ৪৫/৪৬ কেজি পর্যন্ত কৃষকদের দিতে বাধ্য করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক।

এ ধরনের কার্যক্রম “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কৃষকদের আর্থিক ক্ষতি রোধ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ প্রথা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘ধলতা’ নামে অতিরিক্ত পণ্য নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি কৃষকদের সাথে প্রতারণার শামিল। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪